ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভাইরাল হওয়া সেই তরুণীকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন ইশরাক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2020, 3:07 PM

ভাইরাল হওয়া সেই তরুণীকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন ইশরাক

ভাইরাল হওয়া সেই তরুণীকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে ভোট দিতে গিয়ে সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের বাধার সম্মুখীন হয়েছিলেন এক তরুণী। ভোট দিতে না পারলেও তিনি কেন্দ্রের সামনেই এ ঘটনার প্রতিবাদ করেন। ক্যামেরার সামনে কথা বলেন। তার এ প্রতিবাদের ভিডিওচিত্র মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হন তিনি। তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা না গেলেও পরে জানা যায় তার নাম মৌ সামারা। রাজধানীর গোপীবাগের মেয়ে তিনি।

ওই তরুণীকে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়েছে। এ সময় ঢাকা দক্ষিণে দলটির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। নিজের ফেসবুক পেজে সেই ছবি দিয়ে একটি ছোট পোস্ট করেছেন ঢাকার সাবেক মেয়রপুত্র। তিনি লিখেছেন- ‘সিটি নির্বাচনের দিন ব্রাদার্স ক্লাব সেন্টারে ভোট দিতে চেষ্টা করার সময় স্থানীয় কাউন্সিলর প্রার্থীর গুন্ডাবাহিনীর বাধাদানের বিরুদ্ধে প্রতিবাদ করা গোপীবাগের সাহসী মেয়ে মৌ সামারাকে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status