ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
হবু স্ত্রীর ছবি প্রকাশ করলেন সৌম্য সরকার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 3:03 PM

হবু স্ত্রীর ছবি প্রকাশ করলেন সৌম্য সরকার!

হবু স্ত্রীর ছবি প্রকাশ করলেন সৌম্য সরকার!

বিয়ের ঘণ্টা বেজেই গেলো জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের। এ মাসের ২৮ তারিখে দ্বিতীয় ইনিংস শুরু করছেন সাতক্ষীরার এ কৃতী সন্তান। এগুলো পুরনো সংবাদ। এবার দুজনের কাপল ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করলেন সৌম্য সরকার।

যদিও সেই ছবিতে পরিষ্কার করে দেখা গেল না পাত্রীর অবয়ব। হবু স্ত্রীর সঙ্গে দাঁড়ানো ছবি পোস্ট করে ক্যাপশনে সৌম্য লিখেছেন ‘কামিং সুন’।

জানা গেছে, পাত্রী খুলনার মেয়ে। বর্তমানে তিনি পড়াশোনা করছেন বলে জানিয়েছেন সৌম্য সরকার। সৌম্যের গ্রামের বাড়িতেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। বুধবার সৌম্য সরকার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তবে মেয়ের নাম জানা যায়নি। সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার এ ব্যাপারে বলেন, পাত্রী খুলনার মেয়ে। আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলেই কেবল নাম বলা যাবে, আগে নয়।

বিয়ে উপলক্ষে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি থেকে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচে (২২-২৬ ফেব্রুয়ারি) খেলবেন না তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status