ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার ইঁদুর থেকে ছড়াচ্ছে 'লাসা' জ্বর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 2:27 PM

এবার ইঁদুর থেকে ছড়াচ্ছে 'লাসা' জ্বর

এবার ইঁদুর থেকে ছড়াচ্ছে 'লাসা' জ্বর

চীনের বাইরেও নতুন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশ্বের ৩০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৫০০ জন। এর মধ্যে হংকং ও ফিলিপাইনে মারা গেছেন দুজন। তাঁরা চীনের নাগরিক।প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই এবার ইঁদুরের ছড়ানো ভাইরাসে ৭০ জনের মৃত্যু হয়েছে। ইঁদুর থেকে ছড়িয়ে পড়া লাসা জ্বরে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এনসিডিসি) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পর্যন্ত লাসা জ্বরে ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু গতকাল বৃহস্পতিবার দেশটির তিন প্রদেশে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ জনে।

এ ছাড়া অন্ডো, ডেলটা ও কাদুনা রাজ্যে চারজন স্বাস্থ্যকর্মী নতুন করে লাসা জ্বরে আক্রান্ত হয়েছে।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝির তুলনায় নাইজেরিয়ায় লাসায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত মোট ৪৭২ জনের লাসা জ্বরে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

চিকিৎসকরা বলছেন, খাবার, মলমূত্র ও গৃহস্থালি জিনিসপত্রের মাধ্যমে মানুষের শরীরে লাসা জ্বর ছড়ায়। ৮০ শতাংশ ক্ষেত্রে এই জ্বর প্রাণঘাতী নয়।

এতে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। পাশাপাশি মাথাব্যথা, মুখে ঘা, মাংসপেশিতে ব্যথা ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। এ ছাড়া এই জ্বরে আক্রান্ত রোগীর অনেক সময় হার্ট ও কিডনি অচল হয়ে যায়।

লাসা জ্বরে আক্রান্ত রোগীকে ৬ থেকে ২১ দিন পর্যন্ত আলাদা স্থানে রাখতে হয়। কারণ এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলেই অন্যদের মধ্যে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status