ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করলো সিনেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 2:29 PM

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করলো সিনেট

ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করলো সিনেট

সম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনবরত তেহরানের বিরুদ্ধে নানা হুমকি দিয়েই চলেছেন। এই অবস্থায় কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে না পারেন, সে লক্ষ্যে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট।

বৃহস্পতিবার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার এ প্রস্তাবটি ৫৫-৪৫ ভোটে অনুমোদিত হয়েছে। সূত্র-রয়টার্স

প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা খর্বের এ প্রস্তাবে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর দলের অন্য সদস্যদের বিপক্ষে অবস্থান নেন। ট্রাম্পের নির্দেশে গত ৮ জানুয়ারি ড্রোন হামলায় ইরানের এলিট ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সোলেমানিকে হত্যার কয়েক সপ্তাহ পর সিনেটে বিলটি পাস হল।

তবে ট্রাম্প সিনেটের এ সিদ্ধান্তের বিপক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করার হুমকি দিয়েছেন। তবে প্রেসিডেন্টের ভেটোর জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে।

এদিকে এই বিরোধিতাকারী ও কট্টরপন্থী রিপাবলিকানদের কেউ কেউ মনে করছেন, বৃহস্পতিবার পাস হওয়া বিলটি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থান নিয়ে ‘ভুল বার্তা’দেবে । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status