ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মায়ের সঙ্গে জিমে ব্যায়াম করলেন শাকিব পুত্র, ভাইরাল ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 2:02 PM

মায়ের সঙ্গে জিমে ব্যায়াম করলেন শাকিব পুত্র, ভাইরাল ভিডিও

মায়ের সঙ্গে জিমে ব্যায়াম করলেন শাকিব পুত্র, ভাইরাল ভিডিও

মায়ের সঙ্গে জিমনেশিয়ামে ব্যায়াম করতে দেখা গেলো শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে। চার বছর বয়সী ছেলেকে নিয়ে সবসময়ই মেতে থাকেন অভিনেত্রী অপু বিশ্বাস। এবার সন্তানকে নিয়ে জিমে হাজির হন তিনি। ব্যায়ামে যন্ত্রপাতি দেখে খুশিতে আটখানা হয়ে ওঠে জয়।

ভালোবাসা দিবসে সেই ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস নিজেই। ভিডিওতে দেখা গেছে, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। এই ভিডিওর মন্তব্য ঘরে মা ও ছেলেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অপুর ভক্তরা।

এর আগে অপু বিশ্বাসের বাসায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাকে নিয়ে গান গাইতে দেখা গেছে জয়কে। অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করেন জয়। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। তার পর মাইক্রোফোন ধরলে গেয়ে শোনায় জয়।

ছোট্ট জয়ের ভাঙা ভাঙা কণ্ঠের গান শুনে কেঁদেই ফেললেন অভিনেত্রী অপু। এতে আশপাশের সবাইও আবেগী হয়ে ওঠেন।সেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছেড়িয়ে যায়। ফেসবুকেও এই ভিডিও বেশ প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status