ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মেয়ে পটাতে গিয়ে যে ভয়ানক ভুল করেছেন রাসেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 1:59 PM

মেয়ে পটাতে গিয়ে যে ভয়ানক ভুল করেছেন রাসেল

মেয়ে পটাতে গিয়ে যে ভয়ানক ভুল করেছেন রাসেল

ক্যারিবীয় অররাউন্ডার আন্দ্রে রাসেলের হাঁটুর চোট নতুন কিছু নয়। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ভুগেছেন পুরনো সেই চোটে। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খোঁড়াতে খোঁড়াতে তাকে বহুবার মাঠ ছাড়তে দেখা গেছে। সেটিও হাঁটুর চোটের কারণেই।

৩১ বছর বয়সী টি-টোয়েন্টির এই ফেরিওলা বলেন, ২৩-২৪ বছর বয়সে প্রথম হাঁটুতে ব্যথা শুরু হয়। সামান্য কিছু ব্যায়াম করে হাঁটু শক্ত করা উচিত—তখন এ কথা বলার মতো কেউ ছিলো না। ২৩ বছরের সেই দুরন্ত বয়সে তখন ব্যথাকে পাত্তা দিইনি। বড়জোর ব্যথানাশক ট্যাবলেট খেয়ে দৌড়েছি।

তিনি বলেন, কিন্তু ৩০'র কাছাকাছি আসতে হাঁটুর ব্যথা তীব্র হতে থাকে। অথচ আমি যদি পায়ের ব্যায়াম করে হাঁটু শক্ত করতাম তাহলে ব্যথাটা হতো না।

রাসেল বলেন, তখন জিমে যেতাম, শুধু হাতের পেশি ও কাঁধ নিয়ে কাজ করতাম। কারণ মেয়েদের কাছে নিজেকে মোহনীয় করে তোলার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত মোহনীয় হয়েছি বটে কিন্তু হাঁটু দুর্বল হয়ে পড়েছে। তাই সবার উচিৎ শরীরের পুরো অংশ নিয়ে কাজ করা। নিজের পা দুটো কাজ করলে আমি আরো অবিশ্বাস্য পারফর্ম করতে পারতাম।

তরুণদের জন্য তার মতো ভুল না করার উপদেশও দিয়েছেন রাসেল। তিনি বলেন, তরুণদের বলতে চাই, শুধু শরীরের ওপরের অংশ নিয়ে ভেবো না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status