ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রোনালদোর সঙ্গে খেলতে ব্যগ্র রাকিতিচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 1:49 PM

রোনালদোর সঙ্গে খেলতে ব্যগ্র রাকিতিচ

রোনালদোর সঙ্গে খেলতে ব্যগ্র রাকিতিচ

বার্সেলোনায় ভবিষ্যৎ অনিশ্চিত দলের ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচের। এরইমধ্যে তিনি জানিয়েছেন, জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চান রাকিতিচ।

দলবদলের মৌসুম শেষ হওয়ার আগে সিরি আ'র দুই জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলানের সঙ্গে জোর যোগাযোগ চলছিলো ইভান রাকিতিচের। প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডও রাকিতিচের প্রতি আগ্রহী ছিলো। এমনকি নেইমারকে ফেরানোর জন্য রাকিতিচকে পিএসজির কাছে বিক্রির চিন্তাও করছিলো বার্সেলোনা।

ব্লেচার রিপোর্ট ফুটবলের প্রতিবেদন অনুযায়ী, জুভেন্টাসের সঙ্গে এখনও রাকিতিচের কথাবার্তা চলছে। পাঁচবারের ব্যালণ ডি অর জয়ী রোনালদোর সঙ্গে খেলতে উদগ্রীব ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।

তার কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবশ্যই, আমি চাই। তিনিও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার খেলা আপনি উপভোগ করেন এবং তিনি জুভেন্টাসের হয়ে ভালো করছেন।

তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি বলেন, তার সঙ্গে খেলা বিশেষ কিছু। সবযুগেই সেরা ফুটবলার আসে। আমি মনে করি গত ১৫ বছরে মেসিই সেরা।

তিনি আরো একধাপ এগিয়ে গিয়ে বলেন, আমার মতে, মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার সঙ্গে খেলা গত ছয় বছর অসাধারণ ছিলো।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status