ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ঋতুরাজ বসন্তে সানাইয়ের চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:44 AM

ঋতুরাজ বসন্তে সানাইয়ের চমক

ঋতুরাজ বসন্তে সানাইয়ের চমক

রাত পোহালেই চার দিকে বইবে ফাগুনের হাওয়া। কোকিল স্বরে গীত হবে বসন্তের আগমনী গান। ফুলে ফুলে ভ্রমরও করবে খেলা। সব মিলিয়ে প্রকৃতি জানান দেবে ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এবারের বসন্তের শুরুটা আরো স্পেশাল। কারণ একই দিনে ভালোবাসা দিবস।

এই বিশেষ দিনে চমক দিবেন আলোচিত মডেল সানাই। দিনটিকে লক্ষ্য করে বিশেষ ফটোশুট করেছেন তিনি। যেখানে বেশ কিছু বাহারি শাড়িতে দেখা গেছে তাকে। সেখানে লাল থেকে বাসন্তী রঙ কোনটির কমতি ছিলো না। সেখান থেকে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন সানাই। যা এরই মধ্যে ভাইরাল।

বিশেষ এ ফটোশুটের বিষয়ে সানাই জানান, গত ৩ ফেব্রুয়ারি ফটোশুটে অংশ নেন তিনি। রাজধানীর গুলশানের রেজ ভিসেজ নামের স্টুডিওতে ফটোগ্রাফার কাজী আখতারের তত্বাবধানে ছবিগুলো তোলা হয়। ছবিগুলোর কনসেপ্ট করেছেন মার্কিন ফটোগ্রাফার জন মার্ক চিউস।

এদিকে, ভালোবাসা দিবসে আর্থনাথ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন সানাই। এতে তার বিপরীতে কাজ করেছেন সাহিল। আসিফ আদনানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ মোরশেদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আসিফ আদনান নিজেই।

অন্যদিকে, একই দিনে একটি চিলেকোঠার সংসার নামের একটি শর্টফিল্ম নিয়ে হাজির হবেন সানাই। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বাপ্পা সান্তনু। মুন্সটার মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ শর্টফিল্মটি নির্মাণ করেছেন সুব্রত সঞ্জীব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status