ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে পরিবার নিয়ে যেথায় যাচ্ছেন সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 11:39 AM

ভালোবাসা দিবসে পরিবার নিয়ে যেথায় যাচ্ছেন সানি লিওন

ভালোবাসা দিবসে পরিবার নিয়ে যেথায় যাচ্ছেন সানি লিওন

ড্যানিয়েল ওয়েবার ও সানি লিওনি দম্পতির সংসার বেশ সুখেই আছেন।ভালোবাসা দিবস ঘিরে এই জুটির পরিকল্পনা রয়েছে। সানির বিশেষ পরিকল্পনা করেছেন দিনটি ঘিরে। কাজের ব্যস্ততায় ভালোবাসা দিবস নিয়ে এ অভিনেত্রী বলেন, ভালোবাসা দিবসের প্রথম দিকটা আমার তিন সন্তান নিশা, নওয়া ও অশরের সঙ্গে কাটাব। সন্ধ্যায় রাতের খাবার খাব ড্যানিয়েলের সঙ্গে।

এদিকে ড্যানিয়েলকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত সানি। পারিবার নিয়ে সানি বলেন, বিয়ে করে এখন আমি একজন সুখী স্ত্রী। বন্ধু কিংবা স্ত্রী, সানির চাওয়া ড্যানিয়েলের সঙ্গে সময় কাটানো। ড্যানিয়েলেরও ইচ্ছা, ভালোবাসা দিবস কাটুক প্রিয় মানুষের সঙ্গে। তাই এই দিনটিতে হাতে কোনো কাজ রাখেননি।


বাংলাদেশে আসা প্রসঙ্গে ড্যানিয়েল জানায়, ভালোবাসা দিবসের আগের দিন ঢাকা থেকে মুম্বাইয়ে ফিরবেন তিনি। তার আগে দুই দিন থাকবেন ঢাকায়। তিনি বলেন, ‘আমি ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকাতে থাকবো। একটা নতুন প্রকল্প নিয়ে সেখানে যাচ্ছি। এ ব্যাপারে এখনই কিছু বলতে পারব না। আমি একা যাব। ’

ড্যানিয়েল আরও বলেন, ঢাকা যাওয়ার ব্যাপারটি সানি লিওনির সঙ্গে আলোচনা করেই আমরা পরিকল্পনা করেছি। ওর কথামতো ভালোবাসা দিবসের দিন মুম্বাইতে থাকব। এদিকে প্রযোজনার কাজে এখন ভীষণ ব্যস্ত সানি লিওনি। সম্প্রতি অভিনেত্রীকে কোকাকোলা ছবিতে দেখা যাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন মন্দানা করিমি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status