ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিশ্ব ভালোবাসা দিবসে সাকিবের আবেগী স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:01 AM

বিশ্ব ভালোবাসা দিবসে সাকিবের আবেগী স্ট্যাটাস

বিশ্ব ভালোবাসা দিবসে সাকিবের আবেগী স্ট্যাটাস

বিশ্ব ভালোবাসা দিবস আজ। বিশ্বের নানা অংশে দিনটি পালিত হয় ভালোবাসা দিবস হিসেবে। ঘৃণা বিদ্বেষ যুদ্ধ সহিংসতা ছাপিয়ে আজ উদযাপিত হবে দিবসটি। ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন এই টাইগার অলরাউন্ডার। সেখানে তিনি তার স্ত্রী ও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে উল্লেখ করে পরিবারকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি সংযুক্ত স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবন সঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status