ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো ভালবাসা দিবস পালন করতে যাচ্ছে সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 10:10 PM

প্রথমবারের মতো ভালবাসা দিবস পালন করতে যাচ্ছে সৌদি

প্রথমবারের মতো ভালবাসা দিবস পালন করতে যাচ্ছে সৌদি

রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সৌদি আরব। এরই অংশ হিসেবে দেশটির ইতিহাসে প্রথমবারের মত ১৪ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভালোবাসা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গত তিন বছর আগেও যা ছিল একেবারেই অকল্পনীয়।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের তরুণ-তরুণীরা ভালোবাসা দিবসের দিন দেশটির অনাচার প্রচার ও প্রতিরোধ কমিশন (সিপিভিপিভি) স্বেচ্ছাসেবীদের ভয়ে ‘লাভ’ আকৃতির চকোলেট ও বাহারি ফুল লুকিয়ে রাখতেন। এ দিন রেস্টুরেন্ট মালিকদের জন্মদিন, বিবাহবার্ষিকী পালনের অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হতো। ১৪ ফেব্রুয়ারি অনেকেই সেখানে গ্রেফতার হওয়ার আতঙ্কে থাকতেন।

২০১৮ সাল থেকে এ অবস্থার পরিবর্তন হতে শুরু করে। তখন সিপিভিপিভি’র মক্কা কমিটির সাবেক সভাপতি শেখ আহমেদ কাশিম আল ঘামদি ঘোষণা করেন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন ইসলামি শিক্ষা ও মতবাদের সঙ্গে সাংঘর্ষিক নয়। ভালোবাসা উদযাপন একটি বৈশ্বিক বিষয় যা শুধুমাত্র অমুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়।

ভালোবাসা দিবস পালনকে সামনে রেখে এরইমধ্যে দেশটিতে ব্যপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটিকে সৌদি আরবে সম্পূর্ণ নতুন একটি যুগের সূচনা বলে মনে করছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status