ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এসএসসির খাতা উধাও, দুই শিক্ষক বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 13 February, 2020, 10:08 PM

এসএসসির খাতা উধাও, দুই শিক্ষক বহিষ্কার

এসএসসির খাতা উধাও, দুই শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহ কালীগঞ্জে এসএসসি পরীক্ষার কক্ষ থেকে এক পরীক্ষার্থীর খাতা উধাও হয়ে গেছে। কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজেও মেলেনি খাতার হদিস।

বৃহস্পতিবার ওই উপজেলার বারোবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বারোবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আকরাম হোসেন।

কেন্দ্র সচিব আবেদা নাসরিন জানান, পরীক্ষা শেষে ১ নম্বর কক্ষের দুই পরিদর্শক শিক্ষক গণনা করে ৪১টি খাতা নিয়ে গেছেন। জমা দেয়ার সময় দেখা গেছে খাতে আছে ৪০টি। খাতার টপশিটের রোল মিলিয়ে দেখা গেছে হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজা ইয়াসমিনের খাতা নেই। ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেও কোনো সুরাহা মেলেনি। ওই কক্ষে সিসি ক্যামেরা সক্রিয় থাকলেও পরীক্ষার্থী হাফিজা ক্যামেরার আওতার বাইরে থাকায় ফুটেজে কিছু ধরা পড়েনি।

হল সুপার রমেশ চন্দ্র বিশ্বাস জানান, খাতার হিসাব না মেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জের ইউএনও সূবর্ণা রাণী সাহা জানান, পুরো বিষয়টি যশোর শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status