ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসে আসছে ‘তোর পথে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:24 PM

ভালোবাসা দিবসে আসছে ‘তোর পথে’

ভালোবাসা দিবসে আসছে ‘তোর পথে’

ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশ হচ্ছে বেশ কিছু গান। তেমনি একটি গান ‘তোর পথে’। মাসুদ আহমেদ কথা ও সুরে এতে কণ্ঠ দিয়েছেন আবিদ হাসান।

তোর পথে শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন ইফতেখারুল লেনিন। গানের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহবুব মোর্শেদ রিফাত। এতে মডেল হয়েছেন রাজিব আহমেদ এবং ফারজানা নিশি।

মিউজিক ভিডিওটির প্রসঙ্গে নির্মাতা রিফাত বলেন, গানের কথার সঙ্গে মিল রেখে গল্প ভিত্তিক ভিডিও নির্মাণের চেষ্টা করেছি। টাঙ্গাইল এবং যমুনার পাড়ের মনোরম লোকেশনে এর দৃশ্যধারন করা হয়েছে। রাজিব এবং নিশি নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। আমাদের মূল কথা হচ্ছে ভালোবাসা দিবসে দর্শকদের ভালো কিছু উপহার দেয়া। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

রাজিব আহমেদ বলেন, মূলত একটি নব্বই দশকের গল্প ফুঁটিয়ে তোলা হয়েছে আমাদের এই গানের ভিডিওতে। যেখানে ইমোশন ও রোমান্টিকতার ছোঁয়া পাবেন। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, ‘তোর পথে’ গানের মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে নর্থ বেঙ্গল এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status