ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
চীনে অন্য ধর্মের মেয়ে বিয়ে করলে মুসলিমরা পাচ্ছেন ৪০০ ডলার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 February, 2020, 8:33 PM

চীনে অন্য ধর্মের মেয়ে বিয়ে করলে মুসলিমরা পাচ্ছেন ৪০০ ডলার

চীনে অন্য ধর্মের মেয়ে বিয়ে করলে মুসলিমরা পাচ্ছেন ৪০০ ডলার

চীনের উইঘুর প্রদেশের মসজিদগুলো সংস্কারের অভাবে জীর্ণশীর্ণ হয়ে গেছে। নতুন মসজিদ তৈরি, সংস্কার বা পুনর্নির্মাণের অনুমতি নেই। পুরনো মসজিদ সংস্কার করতে হলে বৌদ্ধমন্দিরের আদলে নাকি গড়তে হবে। ধর্মীয় শিক্ষা নিতে হয় সংগোপনে। পবিত্র হজ পালনকে নিরুৎসাহিত করা হচ্ছে। হুই জেলার লিউ কাউলান ও কাশগড়ের প্রাচীনতম মসজিদে জুমার নামাজ আদায়ে বাধা প্রদান করা হচ্ছে। এসব মসজিদের প্রত্যেকটিতে এক হাজার মানুষ নামাজ আদায়কালে একশ’ জন পুলিশ অস্ত্র ও লাঠি নিয়ে মসজিদের চারপাশে দণ্ডায়মান থাকে প্রতি জুমাবার।

উইঘুরদের ইসলামী পরিচয় ও সাংস্কৃতিক মূল্যবোধ বিনষ্ট করে দেয়ার উদ্দেশ্যে আন্তঃধর্মীয় বিয়েকে উৎসাহিত করা হচ্ছে। মুসলিম যুবকদের ৪০০ মার্কিন ডলার করে দেয়া হচ্ছে বৌদ্ধ মেয়েকে বিয়ে করার জন্য। ইসলামী পোশাক পরিধানে বিরত রাখার উদ্দেশ্যে মুসলিম মেয়েদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিয়ে, তালাক, উত্তরাধিকার সংক্রান্ত মুসলিম আইন ও বিধানের কার্যকারিতা সুকৌশলে মুছে ফেলার জন্য কর্তৃপক্ষ অত্যন্ত তৎপর। মাদক দ্রব্যের অপব্যবহার, ধনী বৌদ্ধদের কাছে দরিদ্র মুসলিম বালিকাদের বিক্রয়, দরিদ্রতা, অশিক্ষা এবং বেকারত্ব ঝিনজিয়াংয়ের মানুষের জীবনসঙ্গী হয়ে আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status