ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
লোহা গলানোর সময় আগুনে দগ্ধ ৭ শ্রমিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 February, 2020, 11:14 AM

লোহা গলানোর সময় আগুনে দগ্ধ ৭ শ্রমিক

লোহা গলানোর সময় আগুনে দগ্ধ ৭ শ্রমিক

রাজধানীর কদমতলীতে একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হচ্ছেন শ্রমিক রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কামাল স্টিল মিলস লিমিটেড’র কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানান, দগ্ধরা রাত্রীকালীন ডিউটিতে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status