ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এবার একুশে পদক পাচ্ছেন ২০ জন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 6:39 PM

এবার একুশে পদক পাচ্ছেন ২০ জন

এবার একুশে পদক পাচ্ছেন ২০ জন

এবার একুশে পদকের জন্য ২০ জনকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ তাদের এ পদকে ভূষিত করা হচ্ছে।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ ছাড়া এবার প্রতিষ্ঠান হিসেবে মৎস্য গবেষণা ইন্সটিটিউটও পাচ্ছে একুশে পদক।

পুরস্কারে মনোনীতদের প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন ২ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

১. ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)

২. শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন

৩. শিল্পকলায় (সংগীত) শঙ্কর রায়

৪. শিল্পকলায় (সংগীত) বেগম মিতা হক

৫. শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান

৬. শিল্পকলায় (অভিনয়) এস এম মহসীন

৭. শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান

৮. মুক্তিযুদ্ধ হাজী আক্তার সরদার (মরণোত্তর)

৯. মুক্তিযুদ্ধ আবদুল জব্বার (মরণোত্তর)

১০. মুক্তিযুদ্ধ ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর)

১১. সাংবাদিকতায় জাফর ওয়াজেদ আলী (ওয়াজেদ জাফর)

১২. গবেষণায় ড. জাহাঙ্গীর আলম

১৩. গবেষণায় হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ

১৪. শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া

১৫. অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম

১৬. সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান

১৭. ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী

১৮. ভাষা ও সাহিত্যে সিকদার আমিনুল হক (মরণোত্তর)

১৯. ভাষা ও সাহিত্যে বেগম নাজমুন নেসা পিয়ারি
২০. চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার

এছাড়া গবেষণায় পাচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট।

আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের একুশে পদকে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status