ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 5:08 PM

রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি

রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সোদি আরব থেকে ৪০ হাজার কার্টন কোরবানি পশুর মাংস আসছে। ত্রাণ সামগ্রী হিসেবে এসব মাংস আমদানি করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাই মাংসগুলোতে যাতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয়, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব মাংস (ত্রাণ সামগ্রী) বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস পাঠাচ্ছে। এগুলো কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিণামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে না।

চিঠিতে আরও বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দর হতে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ব্যয় নির্বাহ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status