ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গার্লস হোস্টেলের সামনেই হস্তমৈথুন পুলিশের! ভিডিও ভাইরাল হতেই হইচই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 2:14 PM

গার্লস হোস্টেলের সামনেই হস্তমৈথুন পুলিশের! ভিডিও ভাইরাল হতেই হইচই

গার্লস হোস্টেলের সামনেই হস্তমৈথুন পুলিশের! ভিডিও ভাইরাল হতেই হইচই

গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিলেন এক পুলিশকর্মী। হস্তমৈথুনের ভিডিও ভাইরাল হয় গত শনিবার। তার পরেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। আদিরাতলা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ে করা হয়েছে।

হায়দরাবাদের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স-এর গার্লস হস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুনের এই ঘটনাটি ঘটেছিল গত বছরের ২০ অক্টোবর। সে দিন বিকেল তিনটে নাগাদ এক ছাত্রী হস্টেল থেকে দোকানের দিকে যাচ্ছিলেন। তখনই তিনি এক ব্যক্তিকে হস্তমৈথুন করতে দেখেন। ওই ব্যক্তির পরনে ছিল পুলিশের উর্দি। সেই সময় ভিডিও করা হলেও ওই কাজ থেকে বিরত হননি ওই পুলিশ কর্মী। ওই ছাত্রী সাহায্যের জন্য চিৎকার শুরু করলে পালিয়ে যায় ওই অভিযুক্ত।

সে সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার কথা জানান ওই ছাত্রী। কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই সকলের নজরে আসে তা।

তার পর এক উচ্চপদস্থ পুলিশকর্তা অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করতে বলেন। এর পর আদিতাবাদ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। রাজকোন্ডা পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত বলেছেন, ‘শনিবার ভিডিওটি আমার নজরে আসে। সঙ্গে সঙ্গে আমি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

কলেজ ক্যাম্পাস থেকে ওই গার্লস হস্টেলের দূরত্ব ৫০০ মিটার মতো। সেই রাস্তার মধ্যে ঝোপঝাড়ও রয়েছে। হস্টেলের সামনে ওই রাস্তায় প্রায়শই কিছু লোক তাঁদের হেনস্থার চেষ্টা করেন বলে জানিয়েছে হস্টেলের বেশ কয়েক জন ছাত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status