ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জেরিন হত্যার জট খুলেছে, ১১ দিন পর লাশ উত্তোলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 6:02 PM

জেরিন হত্যার জট খুলেছে, ১১ দিন পর লাশ উত্তোলন

জেরিন হত্যার জট খুলেছে, ১১ দিন পর লাশ উত্তোলন

ময়নাতদন্তের জন্য ১১দিন পর মদিনাতুল কিবরিয়া জেরিনের লাশ উত্তোলন করা হয়েছে। রোববার দুপুরে সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানার উপস্থিতিতে তার লাশ উত্তোলন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও সহকারী কমিশনার শাহ আজিজ উপস্থিত ছিলেন। জেরিন এসএসসি পরীক্ষার্থী ছিল।

এর আগে রোববার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শাহিনুর আক্তার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেরিনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, মদিনাতুল কিবরিয়া জেরিনকে প্রেমে সাড়া না দেওয়ায় গত ১৮ জানুয়ারি সকালে সদর উপজেলার রিচি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ফেলে গুরুতর আহত করে। পরদিন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার প্রথমে এটিকে সড়ক দুর্ঘটনা মনে করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। পরে পুলিশের তদন্তে দ্রুত রহস্য উদঘাটন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status