ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট, স্কুল শিক্ষিকা বরখাস্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 1:55 PM

শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট, স্কুল শিক্ষিকা বরখাস্ত

শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট, স্কুল শিক্ষিকা বরখাস্ত

গাড়ি দুর্ঘটনায় আহত ভারতের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ তিনি এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন৷ এদিকে, শাবানা আজমির গাড়ি দুর্ঘটনার পরে তাকে নিয়ে অত্যন্ত খারাপ মন্তব্য করে পোস্ট করেছিলেন এক স্কুল শিক্ষিকা। বর্ষীয়ান অভিনেত্রী সম্পর্কে শুধু মন্তব্যই নয়। এমনকি ওই শিক্ষিকা তার মৃত্যুকামনা পর্যন্ত করেছেন।।আর সেই জন্যই স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে।

জানা গেছে, ওই শিক্ষিকা এলাকার একটি সরকারি স্কুলে পড়ান। কিছুদিন আগেই একটি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন শাবানা আজমি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার কিছুদিন পরেই পঞ্চাশোর্ধ শিক্ষিকা শাবানা সম্পর্কে আপত্তিকর পোস্ট করেছিলেন। তবে শিক্ষিকার সেই পোস্ট স্কুল কর্তৃপক্ষের নজরে আসতে বেশি সময় লাগেনি। এবং তাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই পঞ্চাশোর্ধ ওই শিক্ষিকাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।

স্বামী জাভেদ আখতরের জন্মদিন পালন করতে শাবানা ও জাভেদ মুম্বাই ফিরছিলেন৷ সেখানেই এই দুর্ঘটনা ঘটে৷ শাবানার গাড়িতে জাভেদ না থাকায়, তিনি বেঁচে যান৷

এই দুর্ঘটনার শাবানা আজমির চালক ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ট্রাক চালক জানিয়েছেন যে অভিনেত্রীটির চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিনেত্রী চালকের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে।

অভিনেত্রী এখনও কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তবে তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। সোশাল মিডিয়ায় ভক্তরা ও বলিউড তারকারা অভিনেত্রীর সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টু্ইটারে শাবানার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status