ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রাশিয়ার ১১তম ধনকুবেরের সন্তান থাকেন ২ কক্ষের ফ্ল্যাটে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:54 AM

রাশিয়ার ১১তম ধনকুবেরের সন্তান থাকেন ২ কক্ষের ফ্ল্যাটে

রাশিয়ার ১১তম ধনকুবেরের সন্তান থাকেন ২ কক্ষের ফ্ল্যাটে

কেউ হয়তো এটা কল্পনাও করতে পারবেন না যে রাশিয়ার এগারতম ধনীর সন্তান আলেক্সান্ডার ফ্রিডম্যান। মস্কোর উপকণ্ঠে পাঁচশ ডলারে একটি দুই কক্ষের ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। আর পাতাল রেল ব্যবহার করে নিয়মিত কর্মস্থলে যান।

১৯ বছর বয়সী এই তরুণ বলেন, আমার খাওয়া, পরা ও পোশাক সবকিছুই চলছে নিজের আয়ে।

অথচ ব্লুমবার্গের ধনকুবের সূচক অনুসারে, তার বাবা মিখাইল ফ্রিডম্যানের একহাজার ৩৭০ কোটি ডলারের সম্পত্তি রয়েছে। লন্ডনের কাছের একটি হাইস্কুল থেকে পড়াশুনা শেষ করে গত বছর মস্কো ফিরেছেন জুনিয়ার ফ্রিডম্যান।-খবর এনডিটিভির

পাঁচ মাস আগে তিনি এসএফ ডেভলপমেন্ট নামের একটি কোম্পানি চালু করেন। পাঁচ কর্মীকে নিয়ে এভাবে ডিস্ট্রিবিউটরের কাজ করছেন ফ্রিডম্যান। যখন বাবার হস্তক্ষেপ ছাড়াই নিজের ব্যবসা শুরু করেন তিনি, তখন নিজের এসব সংশ্লিষ্টতা থেকে তিনি উপকৃতও হচ্ছেন।

তার বাবার খুচরা দোকানের পণ্য বিতরণের কাজ করছে এসএফ ডেভলপমেন্ট। ফ্রিডম্যানের বাবা তাকে বলেন, আমাদের দেশে ব্যবসা ও রাজনীতি পরস্পরের সঙ্গে জড়িত। তার বাবা তাকে সবসময় বলে আসছেন, তিনি তার সম্পদ দাতব্য সংস্থায় হস্তান্তরের পরিকল্পনা করেছেন। কাজেই আমার মনে হয়েছে, উত্তরাধিকার সূত্রে আমি কোনো সম্পদ পাবো না।

আলফা গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন মিখাইল ফ্রিডম্যান। কলেজের সহপাঠীদের নিয়ে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। তাদের সেই কোম্পানি এখন রাশিয়ার অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান।

রাশিয়ার একজন কঠিন ব্যবসায়ী হিসেবেও ফ্রিডম্যানের পরিচয় রয়েছে। তিনি বলেন, আমরা আগ্রাসীভাবে ব্যবসা করছি। কিন্তু ন্যায্যভাবে। আমার বাবা আমাকে বলতেন, প্রতিটি প্রকল্পে আমার অংশীদার ছিলেন। তুমি যদি উপার্জন করতে চাও, তবে তুমিও শেয়ার অর্জন সক্ষম হবে।

আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল থেকে ব্যবসায় নিয়ে পড়ার পরিকল্পনা রয়েছে এই রুশ তরুণের। কিন্তু তিনি এখন এক বছর বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন ব্যবসায় পূর্ণ মনোযোগ দিতে চাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status