ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মালয়েশিয়ায় ময়লার স্তুপে মিলল বেগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:50 AM

মালয়েশিয়ায় ময়লার স্তুপে মিলল বেগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট!

মালয়েশিয়ায় ময়লার স্তুপে মিলল বেগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট!

রাজধানী কুয়ালালামপুরের দামানসারা এমপিআর সিটি মলের একটি রেস্টুরেন্টের পাশের ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় বেগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। সোমবার সকালে বাংলাদেশি শরিফুল আলম নামে এক বাংলাদিশি গোপন সংবাদের ভিত্তিতে ময়লার ওই স্তূপ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন।

এসময় ব্যাগের ভেতর ৯০ টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় বলে জানান শরিফুল। প্রত্যেকটি পাসপোর্টের গায়ে ক্রিস-ভি-রিসোর্সেস সেডিএন এিবএইডি নামের কোম্পানির ষ্টিকার লাগানো রয়েছে। পাসপোর্টগুলো পরে শরিফুল আলম পাসপোর্টগুলো বাংলাদেশ হাইকমিশনে নিয়ে গেলে প্রথমে পাসপোর্টগুলো জমা নিতে অস্বীকার করেন সংশ্লিষ্টরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক পর্যায়ে শরিফুলের একটি লিখিত আবেদনের মাধ্যমে পাসপোর্টগুলো জমা নেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেনইবা পাসপোর্টগুলো ময়লার স্তপে ফেলা হল এ সংবাদ চাউড় হলে তিন দিন ধরে সমালোচনার ঝর বইছে কমিউনিটির মধ্যে।

এ দিকে পরিত্যক্ত শতাধিক পাসপোর্টে কোন ভিসা পাওয়া না গেলেও মালয়েশিয়া সরকারের দেয়া রি-হিয়ারিং এর বৈধ প্রকল্পের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং সে দেশের অভিবাসন বিভাগের কাগজপত্র পাসপোর্টের সাথে ছিলো।

প্রবাসী শরিফুল আলম এ প্রতিবেদককে জানান, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় একজন নাগরিক রেস্টুরেন্টের ময়লা ফেলার নির্দিষ্ট একটি ড্রামে একটি ব্যাগ ভর্তি কিছু ফেলে যাওয়ার সময় একজন বাংলাদেশী দেখতে পায়। এসময় ওই বাংলাদেশি আরেক বাংলাদেশি শরিফুল আলমকে রবিবার রাতে জানালে সোমবার সকালে ময়লা ড্রামের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় কৌতুহল জাগলে ব্যাগটি খুলে বাংলাদেশি পাসপোর্ট দেখতে পায়।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সঙ্গে বার বার ফোনে যোগাযোগ করা হলে ও কাউকে পাওয়া না গেলেও এর সুষ্টু তদন্তের দাবি তুলেছেন কমিউনিটির নেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status