ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 11:32 AM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় কাজ শেষে বাসায় ফেরার সময় লরির ধাক্কায় প্রাণ গেল তিন বাংলাদেশির। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় জেদ্দার হাইয়াল সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন– ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফোরকান আলীর ছেলে আল-আমিন ও নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কাঁচিকাটা গ্রামের কামাল মিয়ার ছেলে কাউসার মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আইন কর্মকর্তা হাসিব হোসেন। তিনি জানান, নিহত তিনজনই জেদ্দায় ইয়ামামা কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের লাশ বাদশাহ আবদুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত শাকিল মিয়ার চাচাতো ভাই রাসেল জানান, মঙ্গলবার রাত ১টার দিকে তারা কাজে যান। কাজ শেষে বুধবার দুপুর ১২টায় বাসায় ফেরার মুহূর্তে তাদের গাড়িতে ধাক্কা দেয় একটি লরি। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে যতদ্রুত সম্ভব লাশ দেশে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status