ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথম বিবাহবার্ষিকীর দিন বউকে বেঁধে রেখে পেটালো স্বামী ও শাশুড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 9:38 PM

প্রথম বিবাহবার্ষিকীর দিন বউকে বেঁধে রেখে পেটালো স্বামী ও শাশুড়ি

প্রথম বিবাহবার্ষিকীর দিন বউকে বেঁধে রেখে পেটালো স্বামী ও শাশুড়ি

সোশ্যাল মিডিয়া এখন সমাজের দর্পণ বলে মনে করা হয় ৷ তাই সেই ভার্চুয়াল মিডিয়ার সাহায্য নিয়েই মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের প্রতিকার চাইলেন অসহায় বাবা মা৷ ভারতে মেয়েদের সুরক্ষা নিয়ে বিভিন্ন সময়েই প্রশ্ন ওঠে ৷ কখনও ধর্ষণ, শ্লীলতাহানি, কখনও কন্যা ভ্রূণ হত্যা, কখনও আবার শ্বশুরবাড়িতে বউমা-র ওপর শারীরিক ও মানসিক নির্যাতন ৷ যেগুলির কোনটাকেই অনেক সময়ই প্রতিরোধ করার ক্ষমতা নিগৃহীতার থাকে না ৷

সোশ্যাল মিডিয়ায় ঠিক কয়েক আগে পোস্ট হওয়া একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল ৷ ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাধারণ রঙ্গসরিকতার ভিডিওই ভাইরাল হয় ৷ কিন্তু এবার অন্যরকম কিছু ঘটেছে ৷ হিমাচল প্রদেশের বাসিন্দা অনিতা সোনির প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে তাঁদের মেয়ে যার ঠিক এক বছর আগে বিয়ে হয়েছিল ২০১৯-র ২৬ জানুয়ারি ৷ ঠিক একবছরের বিবাহবার্ষিকীর দিনে সারা রাত তাঁকে বেঁধে রেখে অমানবিক অত্যাচার করেছিল তাঁর শ্বশুরবাড়ির লোক ৷ বিয়ের পর থেকে নিয়মিত অত্যাচারের অভিযোগ রয়েছে ৷ তবে এদিন যা হয় তা শুধু কথায় নয় প্রত্যক্ষ প্রমাণ দেওয়া হয়েছে এই ভিডিওতে ৷ মেয়েটির সমস্ত শরীরের যে যে অংশ সর্বসমক্ষে দেখানো সম্ভব তার প্রতিটিতেই শিউড়ে ওঠার মতো কালশিটে রয়েছে ৷


ভিডিও পোস্ট করে অসহায় মায়ের আর্তি এই ভিডিও বেশি করে শেয়ার করুন যাতে পুলিশ -প্রশাসন নড়েচড়ে বসে ও অপরাধী স্বামী ও শাশুড়িকে এই অপরাধের উপযুক্ত শাস্তি দেয় ৷ভিডিওটি নিচে পোস্ট করা হচ্ছে ৷ তবে একেবারেই সতর্কবার্তা দেওয়া প্রয়োজেন ভিডিওতে যা দেখা যাবে তা চোখ ও মনের জন্য দুঃসহ পীড়াদায়ক ৷ ফলে যারা দেখবেন তারা সেইটা বুঝে নিয়েই যেন ক্লিক করেন ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status