ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চার বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল চোরাকারবারীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 7:45 PM

চার বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল চোরাকারবারীরা

চার বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল চোরাকারবারীরা

বিজিবি সদস্যদের দেখে চার বস্তা ফেনসিডিল ফেলে পালিয়ে গেল মাদক চোরাকারবারীরা। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে জেলার চারঘাট থানাধীন চকপাড়া মাছের আড়ৎ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে চারটি বস্তা থেকে ৬৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবির ইউসুফপুর বিওপি সদস্যরা। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, বিজিবির ইউসুফপুর বিওপি সদস্যরা চারঘাট থানাধীন চকপাড়া মাছের আড়ৎ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। ৫ সদস্যের ওই অভিযানিক দলের নেতৃত্ব দেন বিওপির সুবেদার মো. আবু তালেব।

ওই সময় একদল চোরাকারবারী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা চারটি তল্লাশি চালিয়ে ৬৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।

তিনি আরও বলেন, পলাতক চোরাকারবারীদের আটক কিংবা সনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরে সময়মতো সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status