মানিকগঞ্জের সাটুরিয়ায় মুক্তা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রাইল্যা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুক্তা বেগম রাইল্যা গ্রামের আলীম হোসেনের স্ত্রী।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা জানান, মুক্তা বেগমের বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ফাঁস দিয়ে মুক্তা বেগম আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।