ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাবিনা হত্যায় স্বামীর যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 4:45 PM

সাবিনা হত্যায় স্বামীর যাবজ্জীবন

সাবিনা হত্যায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবিনা সরেন হত্যাকাণ্ডে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাপ হাসদা রাজশাহীর তানোর উপজেলার শালতলা গ্রামের পরমেশ্বরের ছেলে।

আদালতের এপিপি আঞ্জুমান আরা জানান, সাবিনা সরেনকে বিয়ের পর নাচোল উপজেলার খিকটা গ্রামে শ্বশুরবাড়িতেই থাকতেন গোলাপ হাসদা। ২০১৩ সালের ৪ আগস্ট সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কোদাল দিয়ে সাবিনার মাথায় আঘাত করেন তিনি। এতে গুরুতর আহত সাবিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। ওই ঘটনায় মামলা করেন নিহতের ভাই আমিন সরেন। ২০১৪ সালের ২৬ জানুয়ারি গোলাপ হাসদাকে অভিযুক্ত করে ওই মামলার চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত গোলাপ হাসদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status