ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মুরগি নিয়ে দ্বন্দ্ব, শাশুড়িকে হত্যা করলো ছেলের বউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 11:53 AM

মুরগি নিয়ে দ্বন্দ্ব, শাশুড়িকে হত্যা করলো ছেলের বউ

মুরগি নিয়ে দ্বন্দ্ব, শাশুড়িকে হত্যা করলো ছেলের বউ

বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশীর একদল মুরগি। মুরগিগুলি মামনি ধারার বাড়ির উঠোনে রাখা ধান নষ্ট করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ছেলের বউ প্রতিবেশীকে গালিগালাজ করতে শুরু করেন। পরে শাশুড়ি তাকে থামাতে গেলে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার জয়পুর থানার শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাশুরির নাম লতা ধারা। পুলিশ এ ঘটনায় ছেলের বউ মামনি ধারা, দুই নাতনি ও মামনি ধারার মাকে আটক করেছে।

পুলিশ জানায়, নিজেদের মধ্যে ঝগড়া চলাকালীন মামনি ধারা ও তার দুই মেয়ে লতা ধারাকে একটি বালির গাদায় ফেলে মুখে চাদর চেপে ধরে। এই ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান লতা ধারা।

এরপর স্থানীয়রা জয়পুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লতা ধারার মরদেহ উদ্ধারের পাশাপাশি মামনি ধারা, দুই নাতনি ও মামনি ধারার মাকে আটক করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে হত্যার সঠিক কারণ জানতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status