ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
চুপ থাকুন দয়া করে: শেবাগকে রানা নাভেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 12:01 PM

চুপ থাকুন দয়া করে: শেবাগকে রানা নাভেদ

চুপ থাকুন দয়া করে: শেবাগকে রানা নাভেদ

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তার বিতর্কিত মন্তব্যের জন্য বারবারই হয়েছেন সমালোচিত। পাকিস্তানী সাবেক ক্রিকেটারদের সঙ্গে তার বাগযুদ্ধ চিরাচরিত ব্যাপার। মাত্র কয়েকদিন আগেই শোয়েব আখতারের সঙ্গে কথার লড়াইয়ে জড়ান শেবাগ। এবার শেবাগকে এক হাত নিলেন পাকিস্তানের সাবেক পেসার রানা নাভেদ। ভারতের সাবেক ওপেনারের মুখ বন্ধ রাখতে বললেন রানা নাভেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে নাভেদ বলেন, দুই বছর আগেও তিনি (শেবাগ) আমাদের নিয়ে আজেবাজে কথা বলেছেন। এখন আমরা চিন্তা করছি আপনার মুখ বন্ধ করা খুব জরুরি।
 
তিনি বলেন, খবরদার, আমাদের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আজেবাজে কিছু বলবেন না। আমরা কিংবদন্তিদের সম্মান দিই, আপনারও সেটাই করা উচিত। চুপ থাকুন দয়া করে।

এর আগে বীরেন্দর শেবাগ বলেছিলেন, শোয়েব আখতারের টাকার প্রয়োজন। তাই ও আমাদের ভালো বন্ধু হয়ে উঠেছে। সে অর্থ কামানোর জন্য ভারতের প্রশংসা করে।

শোয়েব আখতারও তাকে ছেড়ে কথা বলেননি। তার যথেষ্ট পরিমাণ টাকা আছে উল্লেখ করে শোয়েব বলেন, শেবাগের মাথায় যতো চুল আছে, তার চেয়ে বেশি আমার টাকা আছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status