ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
‘আমি চাই না বাংলাদেশে এ রোগ ছড়াক, তাই দেশে ফিরবো না’ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:41 AM

‘আমি চাই না বাংলাদেশে এ রোগ ছড়াক, তাই দেশে ফিরবো না’ (ভিডিও)

‘আমি চাই না বাংলাদেশে এ রোগ ছড়াক, তাই দেশে ফিরবো না’ (ভিডিও)

চীনে আটকে পড়া বাংলাদেশিরা যেখানে দেশে ফিরতে উদগ্রিব যেখানে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কুনমিং সিটিতে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী। এক ভিডিও বার্তায় চীনের পরিস্থিতির তুলে ধরে দেশে না ফেরার কারণ জানান তিনি। এতে তিনি চীনের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বলেন।

তিনি বলেন, এই মুর্হূতে দেশের স্বার্থেই আমি বাংলাদেশে যাবো না। কারণ কার মধ্যে ভাইরাসটি বাসা বেঁধেছে তা বলা দুষ্কর। ভাইরাসটি শরীরে আসার পর থেকে ১৪ দিন অবস্থান করবে এবং কোনো লক্ষণও প্রকাশ করবে না। এখন চীনে হাজার হাজার বাংলাদেশি আছেন। আমরা জানি না এই রোগটা কার ভেতর বাসা বেঁধেছে। এখান আমরা যদি দেশে ফিরে যাই তাহলে নিজের অজান্তেই কারো না কারো সঙ্গে এই ভাইরাস দেশে চলে যেতে পারে। তাই মরলে এখানে একাই মরব। বাংলাদেশে এই ভাইরাস ছড়াতে দেব না। দেশের স্বার্থে এখন চীনে থাকাই উচিত বলে মনে করি আমি।

বর্ণ সিদ্দিকী আরো বলেন, ভাইরাসটি খুবই ছোঁয়াচে। দ্রুত বিস্তার ঘটায়। আমি চাই না বাংলাদেশে আমার পরিবারের মধ্যে এ রোগ ছড়াক। এই মুর্হূতে বাংলাদেশে যেতে চাই না। আমার বাবা-মা যতই বলুক। আমি আসছি না।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে চীনে যে পরিমাণ আতঙ্ক বিরাজ করছে তা গণমাধ্যমে খবর আসছে না। আমি আমার চাইনিজ বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি যা বহির্বিশ্বের গণমাধ্যমে তেমন খবর প্রকাশ পাচ্ছে না। চীন সরকার চাচ্ছে না যে, এই ভাইরাসটার কারণে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ুক।

চীনের অর্থনীতিতেও ভাইরাসটির প্রভাব পড়েছে বলে জানান বর্ণ সিদ্দিকী। তিনি বলেন, ইতিমধ্যে চীনের কোনো বাজারে কাঁচা তরকারি পাওয়া যাচ্ছে না। শুষ্ক খাবার ছাড়া আর কিছুই মিলছে না।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status