ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 10:39 AM

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ

মধ্যপ্রাচ্য নিয়ে দীর্ঘ বিলম্বিত শান্তি চুক্তির ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ আশি পৃষ্ঠার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করেও এই পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। শান্তি পরিকল্পনা ঘোষণার সময় ফিলিস্তিনি কোনো নেতার উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তবে মঙ্গলবার ট্রাম্পের সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

বিতর্কিত ও কথিত এই শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ আগেই প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। ট্রাম্পের এ চুক্তি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্য ভয়াবহ রকমের অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছে ফিলিস্তিনিরা।

শান্তি চুক্তি প্রকাশের আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের জন্য শান্তি বয়ে আনার লক্ষ্যেই এ পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বাস্তবায়িত হলে সেটি মধ্যপ্রাচ্যে উগ্রবাদ মোকাবিলায় সহায়তা করবে বলেন দাবি করেন তিনি।

জেরুজালেম আল-কুদস শহরকে ইসরায়েলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে এই পরিকল্পনায়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকেও তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া জর্দান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথাও বলা হয়েছে।

হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আজ শান্তির জন্য ইসরায়েল বড় একটি পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, এই শান্তি চুক্তি ইসরায়েলের জন্য একটি বিশাল ও চমৎকার পরিকল্পনা।

নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি নিয়ন্ত্রণের বর্তমান অবস্থা একটি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত বহাল থাকবে। তার ভবিষ্যদ্বাণী মতে, এতে বহু বছর লেগে যাবে।

ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের আরো মুসলিম দেশ ট্রাম্পের এই একতরফা পরিকল্পনার বিরোধিতা করেছে। পরিকল্পনা প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আমি হাজার বার বলেছি, এ পরিকল্পনা মানি না, মানি না, মানি না।

এছাড়া ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপনের পর মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার জন্য  ট্রাম্প তাকে টেলিফোন করলেও তিনি কথা বলতে রাজি হননি। যে পরিকল্পনায় জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা থাকছে না, সে পরিকল্পনা তিনি মেনে নেবেন না বলেও জানিয়েছেন।সূত্র- পার্সটুডে, দ্য গার্ডিয়ান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status