ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্বভাবে নয়, অভাবে নগ্ন হন তিনি : নগ্ন শিল্পী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 10:25 PM

স্বভাবে নয়, অভাবে নগ্ন হন তিনি : নগ্ন শিল্পী

স্বভাবে নয়, অভাবে নগ্ন হন তিনি : নগ্ন শিল্পী

তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। নাম লক্ষ্মী। গত ৩০ বছর ধরে নগ্ন শিল্পী হিসেবে কাজ করে আসছেন তিনি। নগ্ন হয়ে বিভিন্ন ঢঙে বসে থাকেন তিনি। আর তার অবয়ব পাথরে কিংবা কাঠের গায়ে ফুটিয়ে তোলে জেজে স্কুলের শিক্ষার্থীরা।

এক সময় তার সুখের সংসার ছিল। কিন্তু স্বামী মারা যাওয়ার পর সেই সুখ আর থাকল না। পরিবার ও সন্তানের খরচ জোগাতে বাধ্য হয়ে নগ্নতাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি।

সেই লক্ষ্মীর সংগ্রামী জীবনকে ঘিরেই নির্মাণ হয়েছে চলচ্চিত্র। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা রবি যাদব তাকে নিয়ে সিনেমা করেন।

সেই সিনেমার প্রধান চরিত্র লক্ষ্মী। ‘নগ্ন’ সিনেমায় নিজের উপস্থাপন দেখে অনেক খুশি তিনি। নগ্ন হওয়ার পরেও যে মর্যাদা পেয়েছেন তাতে বেজায় খুশি এই নারী।

অল্পবয়সে স্বামী হারিয়ে যেভাবে তিনি ‘নগ্নতা’কে পেশা হিসেবে বেছে নিয়েছেন, সেটাই উঠে এসেছে চলচ্চিত্রে। ভারতে ওই চলচ্চিত্রের মুক্তি নিয়ে আপত্তির মুখে অবশেষে ছাড়পত্র পেয়েছে রবি যাদবের নগ্ন’। আগামী ২৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status