ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 10:20 PM

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ

কলকাতায় মেয়েদের স্কুলে সমকামিতার অভিযোগ

দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে সমকামিতার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ১০ জন ছাত্রী সমকামী হয়ে গেছে। ওই ছাত্রীরা বিষয়টি স্বীকারও করে নিয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। সেই মর্মে ছাত্রীদের দিয়ে কাগজে স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়।
সেই স্বীকারোক্তি নেওয়া কেন্দ্র করেই উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল চত্বরে।

অভিভাবকদের অভিযোগ, ওই ছাত্রীরা কোনোভাবেই সমকামী নয়। একজন আরেকজনের গায়ে হাত দেওয়া মানেই সমকামিতা নয়। জোর করে তাদের দিয়ে কাগজে এ ব্যাপারে লিখিয়ে নেওয়া অন্যায় বলেও অভিযোগ করছেন তারা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। স্কুলের কর্মচারী মলয় বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সেই অভিযোগকে ঘিরেই উত্তেজনা দেখা দেয়। পরে অভিযুক্ত মলয় বড়ুয়াকে আটক করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status