ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিদায় শেষে লাশ হয়ে ফিরলেন শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 7:21 PM

বিদায় শেষে লাশ হয়ে ফিরলেন শিক্ষার্থী

বিদায় শেষে লাশ হয়ে ফিরলেন শিক্ষার্থী

যশোরের চৌগাছায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বেড়গোবিন্দপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল হোসেন উপজেলার বর্ণি গ্রামের শাহ জামালের ছেলে ও আহত জীবন দিঘলসিংহা গ্রামের মিল্টন সরদারের ছেলে। তারা হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে তারা দুই বন্ধু বেড়াতে যান। বেড়গোবিন্দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। জীবনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status