ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা ভাইরাসে কলকাতায় নারীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 7:15 PM

করোনা ভাইরাসে কলকাতায় নারীর মৃত্যু

করোনা ভাইরাসে কলকাতায় নারীর মৃত্যু

সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত থাইল্যান্ডের ৩২ বছরের এক নারী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়েই হাসপাতালে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, ২১ জানুয়ারি রাত ১১টার দিকে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেটের সমস্যা, বমি বমি ভাব এবং জ্বরের উপসর্গ দেখা দিয়েছিল তার। শারীরিক অবস্থা বিবেচনায় আইসিইউ-তে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়।

২০১৯ সালের নভেম্বরের শেষদিকে ভারতে যান ওই থাই নারী। তার আগে নেপালেও গিয়েছিলেন তিনি।

এদিকে ওই নারীর মৃত্যু সম্পর্কে এরইমধ্যে থাই কনসুলেট জেনারেলকে অবহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মৃতের সব পরীক্ষার রিপোর্ট চেয়েছেন। থাইল্যান্ডে করোনা ভাইরাসের আক্রমণে এখন পর্যন্ত অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে সতর্ক পদক্ষেপ নিয়েছে ভারত। দিল্লি ও মুম্বাই শহরের কয়েকটি হাসপাতালে অনেক রোগীকে আলাদাভাবে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া কেরালায় চার শতাধিক মানুষকে নিজেদের বাড়িতেই নজরদারিতে রাখা হয়েছে। ভারতের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৩০ হাজার যাত্রীকে পরীক্ষা করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. শওকত আলী জানিয়েছেন, কেরালায় তিনটি শহরের বিভিন্ন হাসপাতালের নির্জন ওয়ার্ডে চিকিৎসাধীন সাত রোগী পর্যবেক্ষণে রয়েছেন। এদের মধ্যে ছয় জনের শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আর বাকি একজনের ফল এখনো হাতে আসেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status