ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদার জামিনের মেয়াদ বাড়ল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 6:30 PM

খালেদার জামিনের মেয়াদ বাড়ল

খালেদার জামিনের মেয়াদ বাড়ল

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিতর্কের কারণে মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ আরও একবছর বাড়িয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও গোলাম আক্তার জাকির, রকুনুজ্জামান সুজা, কে আর খা পাঠান ও মো. সেলিম মিয়া।

নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একইবছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এ জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও আপিল বিভাগ তা বহাল রাখেন। পরবর্তীতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্ট ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ একবছর বাড়িয়ে আদেশ দেন। এই মেয়াদ শেষ হওয়ার পেক্ষাপটে খালেদা জিয়ার আবেদনে আরও একবছর জামিন বাড়িয়ে আদেশ দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। নির্ধারিত সময়ে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন ২০১৮ সালের ৫ আগস্ট খারিজ করেন নড়াইল আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত ওই বছরের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন।

এছাড়া একই ঘটনায় ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সালের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৮ সালের ১৪ আগস্ট আদালত তাকে ৬ মাসের জামিন দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status