ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নাফ নদী সাঁতরে আড়াইলাখ ইয়াবা নিয়ে এল রোহিঙ্গারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 6:22 PM

নাফ নদী সাঁতরে আড়াইলাখ ইয়াবা নিয়ে এল রোহিঙ্গারা

নাফ নদী সাঁতরে আড়াইলাখ ইয়াবা নিয়ে এল রোহিঙ্গারা

সোমবার রাত সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় আইয়ুবের জোড়াখাল নামক স্থানে নাফ নদীর কিনারা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ন সদর দফতরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, রাতের অন্ধকারে মিয়ানমারের লালদ্বীপ এলাকা থেকে ৩ জন রোহিঙ্গাকে নদী সাঁতরে কূলে উঠতে দেখলে টহলরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে ৩টি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তার ভেতর হতে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status