ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ শুক্র ও শনিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 5:48 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ শুক্র ও শনিবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ শুক্র ও শনিবার

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রথম দিকে ৩০ জানুয়ারি ভোটের দিন রাখলেও সরস্বতী পূজার কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেয়া হয়। ফলে ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নেয়া হয়েছে।

এদিকে বাণিজ্য মেলার সময় বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এরমধ্যেই বাণিজ্য মেলা দুই দিন বন্ধ রাখার জন্য ইসির সিদ্ধান্ত এল।    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status