ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাত দিন ধরে উহানে আটকা বাংলাদেশির আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 5:33 PM

সাত দিন ধরে উহানে আটকা বাংলাদেশির আকুতি

সাত দিন ধরে উহানে আটকা বাংলাদেশির আকুতি

চীনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা।

উহানে চায়না ইউনিভার্সিটি অব জিও সায়েন্সেসে পিএইচডি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান লিজা। ইশরাত বলেন, এক সপ্তাহ ঘরে বন্দী, উহানের রাস্তাঘাট একেবারে জনশূন্য।

তিনি বলেন, যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এই আতঙ্কে দিন কাটছে আমাদের। কেউ আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে চীন সরকার।

স্বামী ও সন্তানকে নিয়ে এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছেন বলে জানান তিনি। লিজা বলেন, আমার ছোট বাচ্চা ঘরে বন্দী থাকায় তার মানসিক সমস্যা হচ্ছে। শুনেছি বাংলাদেশ সরকার আমাদের ফেরত নেয়ার চেষ্টা করছে কিন্তু কবে নেবে তা জানি না।

বাংলাদেশে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে এজন্য বিমানবন্দরে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন লিজা।

শুধু লিজা নন উহানে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছেন তাদের অধিকাংশই দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরে আসার আকুতি জানিয়েছেন এবং বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি  করোনাভাইরাসটি এরইমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status