ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ল্যান্স নায়েক হলেন রোমান সানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 4:34 PM

ল্যান্স নায়েক হলেন রোমান সানা

ল্যান্স নায়েক হলেন রোমান সানা

দেশের আরচ্যারীর সবচেয়ে বড় তারকা রোমান সানাকে ল্যান্স নায়েক পদে উন্নীত করেছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আনসারের হেড কোয়ার্টারে রোমান সানাকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেয়া হয়।

২০১৪ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ আনসারের যোগ দেন রোমান। দেশ বিদেশে দারুণ সব কীর্তি গড়া দেশের নাম্বার ওয়ানকে এবার স্বীকৃতি দিলো বাংলাদেশ আনসার।

পদোন্নতি পাওয়ার পর রোমান সানা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ছয় বছর ধরে এ প্রতিষ্ঠানে চাকরি করছি। আজ আমাকে অনেক সম্মান দেয়া হয়েছে। এতে আমি যে কত খুশি, তা ভাষায় প্রকাশ করার মত নয়। আমার দারুণ ভালো লাগছে। মনে হয়েছে আমার প্রতিষ্ঠান ও দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। তবে এই সম্মান পাওয়ার পর আমার দায়িত্বও বেড়ে গেলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status