|
উহানে বিমান পাঠাচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
|
![]() উহানে বিমান পাঠাচ্ছে জাপান ও যুক্তরাষ্ট্র এএফপি’র তথ্যানুযায়ী, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিটসু মোতেগি বলেছেন, বর্তমানে উহানে ৬৫০ জন জাপানি নাগরিক রয়েছে। তাদের ফিরিয়ে আনতে মঙ্গলবার রাতে প্রথম ফ্লাইটটি পাঠানো হবে। এই ফ্লাইটে প্রায় দুইশ’ জন ফিরতে পারবে। বাকিদের বুধবারের মধ্যে ফিরিয়ে আনতে অতিরিক্ত ফ্লাইট আয়োজনের চেষ্টা চলছে। মার্কিন নাগরিকদেরও ফিরিয়ে আনতে মঙ্গলবার সন্ধ্যায় ফ্লাইট পাঠানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ধারণা করা হচ্ছে ফ্লাইট পাঠাতে বুধবার পর্যন্ত সময় লেগে যাতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে, বিমানটিতে সীমিত সংখ্যক আসন রয়েছে। এ সপ্তাহের মধ্যে একই উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস এরই মধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এদিকে চীনের প্রাচীর দর্শন আপাতত বন্ধ। এখন একটাই আতঙ্ক কাজ করছে। ২০০৩ সালে সার্স ভাইরাসের হামলা যে বিপুল সংখ্যক প্রাণ কেড়েছিল চীনে, এবার করোনার থাবায় তারই পুনরাবৃত্তি হবে না তো? চীন ছাড়াও থাইল্যান্ড, নেপাল, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপানসহ একাধিক দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। ফলে গোটা বিশ্বেই ছড়িয়েছে প্রবল উদ্বেগ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
