ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:44 PM

বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে করোনা ভাইরাস আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস বাংলাদেশে আসবে না বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিষয়ে আমরা একটি আন্তঃমন্ত্রণালয় সভা করেছি। এ ভাইরাস আমাদের দেশে যেন না আসতে পারে সেজন্য কাজ করা হচ্ছে। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। এটা বাংলাদেশে আসবে না বলে আশা করছি। এলেও সব প্রস্তুতি আমাদের নেয়া আছে। তাই ভয়ের কোনো কারণ নেই। এলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবে।

তিনি বলেন, এ বিষয়ে হাসপাতালে অগ্রিম ব্যবস্থা রাখা হয়েছে। কুর্মিটোলা হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। সব জেলায়ও এ ব্যবস্থা নেয়া হয়েছে। যতোরকম প্রতিকারের ব্যবস্থা আছে সবই করা হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী বলেন, চীনেও বাংলাদেশের কোনো ছাত্র এ রোগে আক্রান্ত হয়নি। ভাইরাসটি খুবই সংক্রামক। তবে আতঙ্গিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন চীনে কাউকে অপ্রয়োজনে যাওয়া-আসাটা না করাই ভালো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status