ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:33 PM

‘জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন’

‘জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন’

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য। বহু সিনেমার গানে তার মুন্সিয়ানা মুগ্ধ করেছে দর্শকদের। সেই তার বিরুদ্ধে উঠল যৌন হয়রানির অভিযোগ। গণেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তারই সহকর্মী।

নানা পাটেকরের বিরুদ্ধে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তের অভিযোগের সময়ও গণেশের নাম উঠে এসেছিল। তবে তখন সেটা ছিল ইশারা ইঙ্গিতে। এবার সরাসরিই #MeToo অভিযোগের আঙুল উঠল গণেশের উপর।

দিব্যা কোটিয়ান নামে বলিউডেরই এক ডান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ এনেছেন। গত সোমবার (২৭ জানুয়ারি) দিব্যা মুম্বাইয়ের আম্বোলি থানায় খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। তার অভিযোগ, কাজের সুযোগে গণেশ তাকে একাধিকবার অশ্লীল প্রাপ্তবয়স্ক ভিডিও দেখতে বাধ্য করেছেন। দেখতে না চাইলেও দিব্যাকে জোর করে দেখিয়েছেন।

দিব্যা দাবি তুলেছেন, ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ার পর থেকেই গণেশ তাকে হেনস্তা করা শুরু করেন। প্রায়ই অফিসে ডেকে জোর করে অশালীন ভিডিও দেখাতেন। আপত্তি জানালে একাধিকবার গণেশের সঙ্গে তার বচসাও হয়।

দিন কয়েক আগেই অ্যাসোসিয়েশনে ১ লাখ টাকার সদস্যপদ চার্জ দিয়েছেন। কিন্তু তারপরও দিব্যার সদস্য পদ বাতিল করে দেন গণেশ। অন্যদিকে, গণেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়ায় অন্য কেউ দিব্যাকে কাজ দিতেও চাননি। অভিযোগনামায় এমনটাই দাবি করেছেন দিব্যা।

২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের এক অনুষ্ঠানে গণেশের সঙ্গে দিব্যার দেখা হলে দিব্যা গণেশের কাছ থেকে তার সদস্যপদ বাতিল করার কারণ জানতে চান। আর তাতেই নাকি প্রচণ্ড রেগে যান গণেশ। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত জয়শ্রী কেলকার এবং প্রীতি ল্যাড নামে দুই মহিলা কোরিওগ্রাফারকে ডেকে দিব্যাকে অনুষ্ঠান থেকে বার করে দেওয়ারও নির্দেশ দেন গণেশ।

তারাও গণেশের নির্দেশ অনুযায়ী মারতে মারতে সেখান থেকে বের করে দেন দিব্যাকে। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন দিব্যা। এমনকী, মহারাষ্ট্র মহিলা কমিশনের কাছেও গোটা ঘটনা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status