ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাবার জন্য ভোট চেয়ে ভাইরাল আতিক-কন্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:29 PM

বাবার জন্য ভোট চেয়ে ভাইরাল আতিক-কন্যা

বাবার জন্য ভোট চেয়ে ভাইরাল আতিক-কন্যা

ঘনিয়ে আসছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের অন্তিম ক্ষণ। এরইমধ্যে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের জন্য ভোট চেয়ে ভাইরাল হয়েছেন তার একমাত্র মেয়ে বুশরা আফরিন।

গত রোববার গুলশানের একটি অভিজাত হোটেলে আতিকের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বক্তৃতায় বাবার জন্য ভোট চান বুশরা।

অনুষ্ঠানে বুশরা আফরিন বলেন, ‘মানুষের সঙ্গে মেশার অসম্ভব ক্ষমতা রয়েছে আমার বাবার। তার কাছে কোনও কাজই অসম্ভব নয়। কখনও লুঙ্গি, কখনও গেঞ্জি পরে গান গেয়ে পোষা প্রাণীর সঙ্গে খেলা করছেন। আবার কখনও ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে মাঠে নেমে যাচ্ছেন। বাবা আসলে এমনই। কাজের প্রতি মনোযোগী এই মানুষটি আমার বিয়ের ঘরোয়া অনুষ্ঠানেও খুব একটা সময় দিতে পারেননি। তার কাছে দায়িত্বটাই আগে।’

এ সময় বাবার দায়িত্ববোধের প্রশংসা করে আতিককন্যা বলেন- সৎ, ব্যক্তিত্ববান, জবাবদিহিতায় বিশ্বাসী একজন মানুষ আমার বাবা। তার প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করেন তিনি।

বুশরা আরও বলেন, ‘আমার বাবা আমাকে ছাড়া আর কাউকে আমার মতো ভালোবাসে না। তিনি যে রকম আমার বাবা, সে রকম একজন নগরপিতাও।’

এসময় মেয়ের মুখে এমন প্রশংসা শুনে চেয়ার থেকে উঠে এসে মেয়েকে জড়িয়ে ধরেন ঢাকা উত্তর সিটির সাবেক এ মেয়র। মেয়ের কপালে চুমু খেয়ে তাকে আদর করেন আতিক। আর পিতা-কন্যার এ আবেগঘন মুহূর্ত করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত সবাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status