ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত: তাপস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 1:52 PM

বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত: তাপস

বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত: তাপস

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী পক্ষ  বিএনপি ভরাডুবির আশঙ্কায় শঙ্কিত হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে থেকে ১৯তম দিনের নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, বিএনপির মেয়র প্রার্থী সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় রয়েছে। তাই তারা উত্তেজিত হয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ইসিকে পরিবেশ ঠিক রাখতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার ইশতেহার প্রকাশ করা হবে জানিয়ে তাপস বলেন, আমাদের  ইশতেহারে থাকবে বাস্তবমুখী প্রতিশ্রুতি। অবাস্তব চমকপ্রদ কিছু থাকবে না। উন্নত, সুন্দর, সুশাসিত ও ঐতিহ্যের ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেব। আগামীকাল ইশতেহারে তারই বিস্তারিত বিবরণ থাকবে।

তিনি বলেন, নৌকার উন্নয়নের রূপরেখা ঢাকাবাসী গ্রহণ করেছে। ঢাকাবাসী ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। বিরোধী পক্ষ গায়ে পড়ে পরিবেশ নষ্ট করতে চাইছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামালসহ স্থনীয় নেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status