ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর ২০০ ফুট উপরে স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 2:01 PM

স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর ২০০ ফুট উপরে স্বামী

স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর ২০০ ফুট উপরে স্বামী

দাম্পত্য কলহ, সে তো সব ঘরেই একটু আধটু হয়ে থাকে! তাই বলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় স্বামী উঠে গেলেন ২০০ ফুট উঁচুর মোবাইল টাওয়ারে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিষ্ণুপুরের দৌলতাবাদ গ্রামে।

জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই মোবাইল টাওয়ারে উঠেছিলেন ৪০ বছর বয়সী অমল সর্দার নামক ওই ব্যক্তিট। তবে তিনি ছিলেন নেশাগ্রস্থ। মদ্যপ অবস্থায় তিনি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। সেখানেও গিয়েও তিনি মদ্যপান করেন।

তবে নেশার ঘোর কাটতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। এ কোথায় তিনি! দিশেহারা হয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন এই ব্যক্তি। অতঃপর আশেপাশের লোকজন ছুটে আসে টাওয়ারের নিচে। খবর দেয়া হয় পুলিশকে অতঃপর আসে দমকল বাহিনী। দুই ঘণ্টা চেষ্টা করার পর ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নিচে নামানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status