ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোলেইমানি হত্যায় মধ্যপ্রাচ্য নিরাপদ হয়েছে: সৌদি মন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 1:39 PM

সোলেইমানি হত্যায় মধ্যপ্রাচ্য নিরাপদ হয়েছে: সৌদি মন্ত্রী

সোলেইমানি হত্যায় মধ্যপ্রাচ্য নিরাপদ হয়েছে: সৌদি মন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে।

ফয়সাল বিন ফারহানের অভিযোগ সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলেইমানি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে কথা বলেছেন তার সঙ্গে তিনি একমত। পম্পেও বলেছেন, জেনারেল সোলেইমানিকে হত্যার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনারেল সোলেইমানিকে হত্যার পরেও ইরানের আচরণে তিনি কোনো পরিবর্তন দেখছেন না। ইরানের পক্ষ থেকে যে সব বক্তব্য আসছে সেগুলো ইতিবাচক তবে আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাবো যে, তারা এমন আচরণ করবেন যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে।

এর আগে গত বৃহস্পতিবার সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইরানের সঙ্গে তখনই সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হবে যখন তারা স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হবে। তার ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, কোনো স্বাভাবিক দেশ তার কনস্যুলেটকে কসাইখানায় রূপান্তর করে না এবং নিজের প্রতিবেশীদের ওপর হামলা চালায় না।

একথার মধ্য দিয়ে জাভেদ জারিফ তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনের দিকে ইঙ্গিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status