ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন খবর ফাঁশ করলো আবহাওয়া অফিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 January, 2020, 1:42 PM

নতুন খবর ফাঁশ করলো আবহাওয়া অফিস

নতুন খবর ফাঁশ করলো আবহাওয়া অফিস

দেশের শহর থেকে গ্রাম সর্বত্র শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরে টানা শীতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহও বইছে। এই হিম শীতল পরিবেশকে আরও সান দিতে আসছে বৃষ্টি। আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস মাঘের শুরুতে বৃষ্টিসহ তীব্র শীতের পূর্বাভাস দিয়ে আসছিল। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাঘ মাসের ১৪ তারিখ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের তীব্রতা আরও বাড়বে। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status