ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
থানায় নিয়ে উলঙ্গ করে ছবি তোলার অভিযোগ ওসির বিরুদ্ধে…
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 January, 2020, 9:10 PM

থানায় নিয়ে উলঙ্গ করে ছবি তোলার অভিযোগ ওসির বিরুদ্ধে…

থানায় নিয়ে উলঙ্গ করে ছবি তোলার অভিযোগ ওসির বিরুদ্ধে…

থানায় কলেজ ছাত্র সহ ৪ জনকে ডেকে নিয়ে গিয়ে গায়ে বিচুটি ঘষে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো ওসির বিরুদ্ধে। ঘটনা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানায়। শুধু তাই নয়, থানার ঘরে উলঙ্গ করিয়ে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও ওসির বিরুদ্ধে অভিযোগ। অপমানে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক যুবক।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। খণ্ডঘোষের এক মহিলা থানায় গিয়ে ওই চার যুবকের বিরুদ্ধে কুত্সা রটানোর অভিযোগ করেন। তারপরই ওই চার যুবকে থানায় তুলে নিয়ে যায় পুলিস। অভিযোগ, কোনও প্রমাণ ছাড়াই চার যুবককে থানায় বেধড়ক মারধর করে পুলিস। বিচুটি গায়ে ঘষা হয়। এরপর ওসি তাঁর নিজের ঘরে নিয়ে গিয়ে চার যুবককে উলঙ্গ করে ছবি তুলে রাখেন। ফেসবুকে সেই ছবি দিয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

চার যুবকই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে দাবি তাদের পরিবারের। তাদের মধ্যে এক যুবক বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্যরা তা দেখে ফেলে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও এক যুবক বিষ খান। তিনিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার থানার সামনে বিক্ষোভ দেখান ওই যুবকদের পরিবারের সদস্যরা। যদিও পুলিসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status