ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বলিউডের ছবিতে ‘রোহিঙ্গা’ হলেন মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 January, 2020, 9:14 PM

বলিউডের ছবিতে ‘রোহিঙ্গা’ হলেন মিথিলা

বলিউডের ছবিতে ‘রোহিঙ্গা’ হলেন মিথিলা

এবার বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় মডেল তানজিয়া জামান মিথিলা।হায়দার খানের পরিচালনায় বলিউডের ‘রোহিঙ্গা’ নামের ছবিতে দেখা যাবে তাকে। গত বছরের ডিসেম্বরে ভারতের আসামে এ ছবির শুটিং শুরু হয়। এরই মধ্যে নব্বই শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, হায়দার খান বলিউডের ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে। পাশাপাশি তিনি ফটোগ্রাফি করেন। সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। গত বছর ‘রোহিঙ্গা’ ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন তিনি। এরপর ছবিটিতে কাজের জন্য আমাকে কাষ্ট করা হয়। সম্প্রতি একটি লুক প্রকাশ হয়েছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি হতে যাচ্ছে। আমি ‘রোহিঙ্গা’ মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে। হিন্দিতে আগেই থেকে কথা বলতে পারতাম, তাই ছবিটির কাজ শুরুর আগে রোহিঙ্গা ভাষা শিখেছি।স্ক্রিপ্ট নিয়েও স্টাডি করেছি।

মিথিলা জানান, ছবির নাম ‘রোহিঙ্গা’ হলেও এর গল্প বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নয়। একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে আমি কাজ করছি। বাংলাদেশি হিসেবে আমার জন্য এটা বড় সুযোগ। সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে।

জানা গেছে, বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রোহিঙ্গা’ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মঙ্গলবার ভারতের মানালি, ত্রিপুরায় এ ছবির শেষ লটের শুটিং শুরু হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তির কথা রয়েছে।  
     

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status